দোহায় বাংলাদেশ দূতাবাসে ভাষাশহীদদের স্মরণ

· Prothom Alo

কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও গাম্ভীর্যের সহিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপিত হয়েছে। এই বিশেষ দিনে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে কাতার বন্ধুসভা।

Visit asg-reflektory.pl for more information.

২১ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দুই পর্বে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সকালে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকালে রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত এবং দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দোয়া মাহফিল এবং উপস্থিত সুধীজনদের জন্য ইফতার ও নৈশভোজের আয়োজন।

কাতার বন্ধুসভার প্রতিনিধিদল পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় বন্ধুরা মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন এবং প্রবাসীদের সঙ্গে মিলিত হয়ে ইফতার ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

ছিল সুধীজনদের জন্য ইফতার ও নৈশভোজ

উপস্থিত ছিলেন কাতার বন্ধুসভার উপদেষ্টা বুরহান উদ্দিন, সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক গিয়াস উদ্দিন, বন্ধু শাহিন আহমেদসহ অন্য বন্ধুরা।

শ্রদ্ধা নিবেদন শেষে কাতার বন্ধুসভার বন্ধুরা জানান, প্রবাসের কর্মব্যস্ত জীবনের মধ্যেও নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমকে জাগ্রত রাখাই তাঁদের মূল লক্ষ্য। বিদেশের মাটিতে লাল-সবুজের পতাকার তলে সমবেত হতে পেরে তাঁরা গর্বিত।

অনুষ্ঠানে কাতার প্রবাসী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির সদস্য, রেমিট্যান্স যোদ্ধা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা, কাতার বন্ধুসভা

Read full story at source