নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা আমাদের দায়িত্ব
· Prothom Alo

বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য ছড়িয়ে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৩১ মার্চ নোয়াখালীর সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
Visit casino-promo.biz for more information.
উপস্থিত ছিলেন নোবিপ্রবি বন্ধুসভার উপদেষ্টা সৈয়দ মো. সিয়াম। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায়। নতুন প্রজন্মকে এ ইতিহাস জানানো এবং তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করা আমাদের দায়িত্ব।’
উপদেষ্টা জাহিদ হাসান বলেন, ‘এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।’
নোবিপ্রবি বন্ধুসভার সভাপতি সৌরভ খান বলেন, ‘নোবিপ্রবি বন্ধুসভা সব সময় এমন উদ্যোগ গ্রহণ করে যাবে, যা তরুণসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে সাহায্য করবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ইতু রাণী কুরী, সাংগঠনিক সম্পাদক জুঁই চৌধুরীসহ বন্ধুসভার অন্য সদস্যরা।
নোয়াখালীর সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সোনাপুর শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুইজে সর্বোচ্চ নম্বর পাওয়া পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম হয়েছে জান্নাত আক্তার, দ্বিতীয় আনোয়ারা হোসেন, তৃতীয় জোবায়েদ হোসেন, চতুর্থ সুমাইয়া আক্তার ও পঞ্চম হয়েছে মিরাজ আহমেদ।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপদেষ্টা জাহিদ হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পরবর্তীকালে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়।
সহসভাপতি, নোবিপ্রবি বন্ধুসভা