ঝালকাঠি বন্ধুসভার বৈশাখ উদ্‌যাপন

· Prothom Alo

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদ্‌যাপন করেছে ঝালকাঠি বন্ধুসভা। এ উপলক্ষে ১৪ এপ্রিল পয়লা বৈশাখের সকালে ঝালকাঠি ধানসিঁড়ি মহিলা ক্লাবের হলরুমে এক উৎসব অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়, ছবি তোলা, কবিতা পাঠ, বৈশাখী গান ও আলোচনায় দিনটি উদ্‌যাপন করেন বন্ধুরা।

Visit somethingsdifferent.biz for more information.

বন্ধুসভার সদস্য, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিদের একসঙ্গে আনন্দ ভাগাভাগির সুযোগ করে দিয়েছে এবারের বৈশাখ। অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশের পাশাপাশি ছিল ডিম ভাজা, ডালের বড়া, শুঁটকিভর্তা, আলুভর্তা, মরিচভর্তা, কাঁচা মরিচ ও পেঁয়াজ।

ঝালকাঠি বন্ধুসভার বৈশাখ উদ্‌যাপন।

উৎসব সুন্দর ও সার্থক করতে কাজ করছেন মু. আল-আমীন বাকলাই, শাকিল রনি, রাহাত মাঝি, ইসরাত জাহান, মুনমুন আক্তার, সোহান খান, শাহারিয়ার পাপন, সৈয়দ হান্নান ও শাহিন আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার, বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক আফজাল হোসেন, শিক্ষক কামরুন্নেছা আজাদ রুবি, সহসভাপতি বীথি শর্মা বনিক ও আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রোহান বিন নাসির, সহসাংগঠনিক সম্পাদক তাহমিনা প্রিয়া, প্রচার সম্পাদক শাহরিয়ার ইসলাম, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক জান্নাতুল ইয়াসমিন, সাংস্কৃতিক সম্পাদক চাঁদনী আক্তার, প্রশিক্ষণ সম্পাদক আরিফুল ইসলাম, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক মৌলি আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আন্না ইসরাত, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মার্জিয়া মিম, ম্যাগাজিন সম্পাদক সৈয়দ হান্নান, বন্ধু আবির রানা, মুহিত খান, আজিজুল হক, তামান্না ইসলাম, মো. রাফি, রাইমা আক্তার, মোহনা আক্তার, সাকিব, মার্জিয়া আক্তার, কনা আক্তার, মুনিয়া আক্তারসহ অন্য বন্ধুরা।

সভাপতি, ঝালকাঠি বন্ধুসভা

Read full story at source