পাওয়ার প্লেতে নিউজিল্যান্ডের ৬১ রান
· Prothom Alo

নিউজিল্যান্ডের ৫০
নিউজিল্যান্ড: ৬ ওভারে ৬১/১।
Visit catcrossgame.com for more information.
শুরুতে উইকেট হারালেও নিউজিল্যান্ডের রান উঠছে দ্রুত গতিতেই। ক্লার্ক ও ক্লিভার মিলে দলকে পঞ্চাশে পৌঁছে দিয়েছেন ৫.১ ওভারেই। পাওয়ার প্লের মধ্যে হয়ে গেছে দুজনের জুটির ফিফটিও।
ক্লার্ক ১৮ বলে ২৫ আর ক্লিভার ১৭ বলে ৩৩ রানে ব্যাট করছেন।
রান আউটে প্রথম উইকেট
নিউজিল্যান্ড: ১.২ ওভারে ১১/১।
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে উইকেটের দেখা পেয়ে গেল বাংলাদেশ। উইকেটটা অবশ্য কোনো বোলার নেননি।
তানজিম সাকিবের বল সফট হ্যান্ডে খেলেই সিঙ্গেলের জন্য ছুটেছেন ক্লার্ক, সাড়া দিয়েছেন রবিনসনও। তাওহিদ হৃদয় বল কুড়িয়েই সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙেছেন। রবিনসন তখনও বেশ দূরেই। ১১ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।
ওই ১১ রানই এসেছে শরীফুল ইসলামের প্রথম ওভারে। দুটি চার মেরেছেন ক্লার্ক।
সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে হৃদয়ের উল্লাসফিরলেন ‘বল বয়’রা
খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন দুই দলের ক্রিকেটাররা। তাদের সঙ্গে মাঠে নেমেছেন ‘বল বয়’রা। দীর্ঘদিন পর বাংলাদেশের ক্রিকেটে বল বয়দের দেখা মিলল। সাদা ট্রাউজার আর আকাশি রঙের জার্সি পরা খুদে ক্রিকেটাররা বাউন্ডারির বাইরে থাকবেন বল কুড়ানোর জন্য।
দর্শকও কি ফিরছেন?
ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি হয়েছিল চট্টগ্রামের এই মাঠে। তখন দর্শক ছিল খুবই কম। সেই তুলনায় টি–টুয়েন্টিতে খেলা শুরুর আগেই দর্শক বেড়েছে। তবে গ্যালারির বেশির ভাগ অংশই এখনও ফাঁকা
রিপনের ‘নতুন অভিষেক’
বাংলাদেশের হয়ে খেলতে নামছেন রিপন মন্ডল। ২৩ বছর বয়সী এই পেসারের জন্য এটিকে ‘নতুন অভিষেক’ বলা যায়। ২০২৩ সালের অক্টোবরে এশিয়ান গেমসে বাংলাদেশ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন।
ভারতে ওয়ানডে বিশ্বকাপের মধ্যে চীনে গেমস চলায় সেখানে পাঠানো হয়েছিল জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের। তবে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা থাকায় এশিয়ান গেমসেই ‘আন্তর্জাতিক অভিষেক’ হয়ে যায় রিপনসহ কয়েকজন ক্রিকেটারের।
তিন পেসার, দুই স্পিনার
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও রিপন মন্ডল।
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিদ্ধান্ত নিয়েছেন আগে বোলিং করবেন।
নিউজিল্যান্ডের হয়ে টসে নেমেছেন নিক কেলি। ৫ টি–টুয়েন্টি খেলা এই ব্যাটসম্যানকে আচমকাই অধিনায়কত্ব করতে হচ্ছে। গতকালের অনুশীলনে পায়ে চোট পাওয়ায় সিরিজের প্রথম ম্যাচের একাদশে নেই অধিনায়ক টম ল্যাথাম।
টসে জিতেছেন লিটনটি–টুয়েন্টি সিরিজে স্বাগত
প্রস্তুত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামতিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার টি–টুয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ–নিউজিল্যান্ড। তৃতীয় ওয়ানডে যে মাঠে হয়েছে, সেই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামেই আজ প্রথম টি–টুয়েন্টি।
চট্টগ্রাম থেকে প্রথম আলোর প্রতিবেদক মাহমুদুল হাসান জানিয়েছেন, গতকাল রাতে ও আজ সকালে ভারি বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। কিন্তু গত কয়েক ঘণ্টা আবহাওয়া ছিল রৌদ্রজ্জ্বল। যদিও টসের মিনিট দশেক আগে আবার মেঘে ঢেকে গেছে আকাশ।