রবীন্দ্রনাথের সাহিত্য সত্য, সৌন্দর্য ও মুক্তচিন্তার পথে অনুপ্রাণিত করে
· Prothom Alo
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে যৌথভাবে পাঠচক্রের আসর ও আলোচনা সভা করেছে সাতক্ষীরা বন্ধুসভা ও বিশ্বসাহিত্য কেন্দ্র সাতক্ষীরা ইউনিট। ৮ মে বিকেলে জেলা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
Visit rhodia.club for more information.
‘মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই’—রবীন্দ্রনাথ ঠাকুরের এই চিরসবুজ চেতনা ধারণ করে এই আসরে অংশ নেন শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবক, সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী ও বন্ধুসভার বন্ধুরা। আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বসিত ও সৃজনশীল পরিবেশ।
পাঠচক্রের আসরশহীদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক প্রাঙ্গণে কবিগুরুকে ঘিরে এমন আয়োজন উপস্থিত সবার মধ্যে ভিন্ন মাত্রার আবেগ সৃষ্টি করে। শুরুতেই কবিগুরুর প্রতিকৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর পাঠচক্র পর্বে অংশগ্রহণকারীরা রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন, মানবিকতা ও সমাজচিন্তা নিয়ে নিজেদের অনুভূতি ও মতামত তুলে ধরেন।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, রবীন্দ্রনাথ শুধু বাংলা সাহিত্যের একজন কবি নন, তিনি বাঙালির চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য প্রতীক। তাঁর সাহিত্য মানুষকে সত্য, সৌন্দর্য ও মুক্তচিন্তার পথে অনুপ্রাণিত করে।
সাংস্কৃতিক পরিবেশনাসাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় কবিতা আবৃত্তি, রবীন্দ্রসংগীত ও বিভিন্ন সৃজনশীল পরিবেশনা। শিশু-কিশোর ও তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। কবিগুরুর গান ও কবিতার আবহে উপস্থিত দর্শক-শ্রোতারাও যেন হারিয়ে যান এক ভিন্ন জগতে। সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণকারী শিশু–কিশোর ও তরুণদের বইসহ বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সহসভাপতি রাহাতুল ইসলাম ও রুহুল আমিন, সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সহসংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক কাজী রুবায়েত, বন্ধু আল আমিন, সারিকা সুলতান ও সামিন তাইহানসহ অনেকে।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা