এসএসসি পরীক্ষা ২০২৬ রসায়ন : সংক্ষিপ্ত উত্তর–প্রশ্নে থাকবে ১০ নম্বর

· Prothom Alo

রসায়ন: সংক্ষিপ্ত উত্তর–প্রশ্ন

প্রশ্ন: ‘যোজনী ও জারণসংখ্যা এক নয়’—ব্যাখ্যা করো।

Visit betsport24.es for more information.

উত্তর: কোনো যৌগে কোনো মৌলের জারণসংখ্যা বলতে এমন একটি সংখ্যাকে বোঝায়, যা দ্বারা সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট তড়িৎ চার্জের প্রকৃতি ও সংখ্যামান—উভয়ই প্রকাশ পায়। অপর দিকে যোজনী হলো কোনো মৌলের অপর মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা। জারণসংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে; কিন্তু যোজনী সব সময় একটি পূর্ণ সংখ্যা, এটি ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে না। আবার মুক্ত বা নিরপেক্ষ মৌলের জারণসংখ্যা শূন্য (০)। কিন্তু যোজনী কখনো শূন্য হয় না। জারণসংখ্যা ভগ্নাংশও হতে পারে; কিন্তু যোজনী কখনো ভগ্নাংশ হয় না। তাই যোজনী ও জারণসংখ্যা এক নয়।

প্রশ্ন: ‘আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত জানা প্রয়োজন’—ব্যাখ্যা করো।

উত্তর: কোনো যৌগের আণবিক সংকেত যৌগটির স্থূল সংকেতের সরল গুণিতক। স্থূল সংকেতে পরমাণুগুলোর সংখ্যার অনুপাত থাকে এবং আণবিক সংকেতে পূর্ণ সংখ্যাটি থাকে। ফলে স্থূল সংকেতের ভর দিয়ে আণবিক ভরকে ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যায়, আণবিক সংকেতে স্থূল সংকেতের সেই মৌলের তত গুণ পরমাণু থাকে। সুতরাং আণবিক সংকেত নির্ণয়ের জন্য স্থূল সংকেত জানা প্রয়োজন।

প্রশ্ন: ‘মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে চুন ব্যবহার করা হয়’—ব্যাখ্যা করো।

উত্তর: মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কলিচুন  [Ca(OH)2] ব্যবহার করা হয়। মৌমাছি কামড় দিলে শরীরে যে বিষ প্রবেশ করে, তাতে অম্লীয় উপাদান থাকে। অম্লীয় উপাদানের জ্বালাপোড়া দূর করার জন্য ক্ষারজাতীয় পদার্থ, যেমন কলিচুন [Ca(OH)2] ব্যবহার করা হয়। এতে অ্যাসিড ও ক্ষারের প্রশমন বিক্রিয়ায় বেদনা লাঘব হয়।

প্রশ্ন: প্রশমন বিক্রিয়া কেন Redox বিক্রিয়া নয়?

উত্তর: সাধারণত প্রশমন বিক্রিয়ায় অ্যাসিডের H+ ও ক্ষারকের OH- পরস্পর যুক্ত হয়ে H2O গঠন করে। অন্যান্য অধাতব ও ধাতব আয়নগুলো দ্রবণে দর্শক আয়ন হিসেবে বিদ্যমান থাকে। অর্থাৎ তাদের জারণসংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাই প্রশমন বিক্রিয়া Redox বিক্রিয়া নয়।

প্রশ্ন: বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন? ব্যাখ্যা করো।

উত্তর: অ্যারোমেটিক যৌগগুলো:

১. সাধারণত 5, 6 ও 7 সদস্যের সমতলীয় চক্রিয় যৌগ।

২. এতে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ পর্যায়ক্রমে কার্বন-কার্বন একক বন্ধন ও দ্বিবন্ধন থাকে।

বেনজিন (C6H6) ছয় সদস্যের সমতলীয় চক্রিয় যৌগ এবং এতে একান্তর দ্বিবন্ধন থাকায় বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ।

  • এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক
    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

Read full story at source