এই স্মার্টফোনের ব্যাটারি ৬ বছর পর্যন্ত ভালো থাকে
· Prothom Alo

দেশের বাজারে সাত হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো এ৬সি’ মডেলের ফোনটির ব্যাটারি ছয় বছর পর্যন্ত ভালো থাকে। ফলে দীর্ঘদিন ফোনটি ব্যবহার করলেও ব্যাটারির কার্যকারিতা নিয়ে চিন্তা করতে হয় না। শুধু তা–ই নয়, রিভার্স ওয়্যারড চার্জিংয়ের সুবিধা থাকায় ফোনটি কাজে লাগিয়ে পাওয়ার ব্যাংকের মতো অন্য যন্ত্রাংশও চার্জ করা যায়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
Visit moryak.biz for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির পর্দার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একই সঙ্গে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) সুবিধা থাকায় সহজেই উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ফ্লুয়েন্সি প্রটেকশন প্রযুক্তিনির্ভর ফোনটির যন্ত্রাংশের কার্যকারিতাও দীর্ঘদিন ভালো থাকে। ফলে সহজেই একাধিক কাজ দ্রুত করা যায়।
ফোনটিতে আইপি৬৪ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স উইথ স্প্ল্যাশ টাচ প্রযুক্তি থাকায় পানির ছিটা পড়লে বা ভেজা হাতে ব্যবহার করলেও নষ্ট হয় না। শুধু তা–ই নয়, ধুলাও জমে না ফোনটিতে। ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ধারণক্ষমতাযুক্ত ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা।