মোশাররফ করিমের ‘ছাত্রী যখন বউ’, তটিনীর ‘লাভ গেম’

· Prothom Alo

ঈদের ছুটিতে অনেকেরই দিন কাটছে টিভির রিমোট হাতে। কেউ খুঁজছেন পারিবারিক নাটক, কেউ হাসির টেলিফিল্ম, আবার কেউ অপেক্ষায় প্রিয় তারকার নতুন কাজের। সেই দর্শকদের জন্য শনিবার ঈদের তৃতীয় দিনও সাজানো আয়োজন নিয়ে হাজির হয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। বিশেষ নাটক, ধারাবাহিক, টেলিফিল্ম, গান ও বিনোদনমূলক নানা অনুষ্ঠানে জমে উঠবে ছোট পর্দা। আজ কোন চ্যানেলে কখন কী দেখা যাবে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ১।

এটিএন বাংলা
বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘সৌরভের কাছে পরাজিত’। অভিনয়ে ইয়াশ রোহান, আইশা খান। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-৩’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘মামাতো বোন যখন বউ-২’। অভিনয়ে মেশাররফ করিম, হিমি। রাত ১১টায় বিশেষ টেলিফিল্ম ‘জীবন সাথী’। অভিনয়ে নিলয়, নীলাঞ্জনা নীলা।

বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘ডাবল ট্রাবল’। অভিনয়ে নিলয়, তাসনুভা তিশা। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’। অভিনয়ে তমা মির্জা, পাভেল, খায়রুল বাসার, প্রীতি। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘হঠাৎ তুমি’। অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক ‘ছাত্রী যখন বউ’। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভিডিও লিংক’। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক ‘আহা একি মায়া’। অভিনয়ে আরশ খান, জীম।

Visit chickenroadslot.lat for more information.

চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তোমার আমার প্রেম’। অভিনয়ে জোভান, তটিনী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘দ্য অভিযান’। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোরদল’।

সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বিশেষ অনুষ্ঠান ‘অ্যাডভেঞ্চার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মিনিটে নাটক ‘চমকের শহর’। অভিনয়ে মোশাররফ করিম, হিমি। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘লাভ গেম’। অভিনয়ে খায়রুল বাসার, তটিনী প্রমুখ।

বৈশাখী টেলিভিশন
বেলা ১১টায় ‘গানে গানে ঈদ আনন্দ’। অতিথি: কণ্ঠশিল্পী গামছা পলাশ ও সাদিয়া লিজা। বিকেল ৫টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘অবশেষে জিরো’। অভিনয়ে আবদুল্লাহ রানা, মাসুম বাশার, আইরিন তানি, শাকিলা পারভিন। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘ঝগড়াটে পরিবার’। অভিনয়ে শিবলী নোমান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের মেয়ে’। অভিনয়ে জেবা জান্নাত, সবুজ আহমেদ, সোহাগ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মোগো বাড়ি বরিশাল’। অভিনয়ে রাশেদ সীমান্ত, নাবিলা ইসলাম।

রাত ৮টা ১০ মিনিটে নাটক ‘ভালোবেসে কাছে আসা’। অভিনয়ে আরশ খান, তাসনুভা তিশা। রাত ৯টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ভাত হাসান’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১০টায় ধারাবাহিক নাটক ‘সাক্ষী মফিজ’। অভিনয়ে মীর সাব্বির, ময়মুনা মম, সুজাত শিমুল। রাত ১০টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘দিল মোহাব্বত’। অভিনয়ে জাকিয়া বারী মম, আরফান আহমেদ। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘মায়া’। অভিনয়ে মৌমিতা মৌ, সাজু জন, অভি, চমক তারা।

Read full story at source