এবার মাথায় কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল

· Prothom Alo

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা। আজ শুক্রবার সকালে আগ্রাবাদ এলাকায় বিদ্যুৎ ভবনের সামনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম মহানগরের ব্যানারে এ মিছিল করা হয়। মিছিল ও বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মিছিল নিয়ে বন্দর এলাকা থেকে শেখ মুজিব সড়কে হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে যাচ্ছেন নেতা-কর্মীরা। তাঁদের হাতে ব্যানারে হামে শিশুমৃত্যু,শিশু ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং বিদ্যুৎ–গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল লেখা ছিল। মিছিলটি বিদ্যুৎ ভবনের সামনে গেলে সেখানে জড়ো হয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।

Visit afrikasportnews.co.za for more information.

চলতি মাসে চট্টগ্রাম নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের তৃতীয় মিছিল। গত বুধবার চট্টগ্রামের অনন্যা আবাসিক এলাকায় মিছিল করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এর আগে সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ প্রথম আলোকে বলেন, আগ্রাবাদ এলাকার মিছিলের ভিডিও দেখে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Read full story at source