সিডনিতে নারীদের সুরক্ষায় পুরুষদের নিয়ে কর্মশালা
· Prothom Alo

সিডনিতে ‘চেঞ্জ দ্য ভয়েস: মেনস ভয়েস ফর উইমেনস সেফটি’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮ জুন ল্যাকেম্বার সিনিয়র সিটিজেন ক্লাবে কালচারাল ডাইভারসিটি (সিডিএনআই) এ কর্মশালা আয়োজন করে। প্রায় ১২০ জনের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মশালার সহযোগী আয়োজক ছিল ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া।
কর্মশালায় পারিবারিক সহিংসতার বিভিন্ন রূপ ও আইনগত দিক নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা। ছোট ছোট দলে আলোচনার মাধ্যমে এ সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপায় খুঁজে দেখেন তাঁরা।
Visit syntagm.co.za for more information.
কর্মশালায় বিভিন্ন বয়স ও পেশার অনেক পুরুষ অংশগ্রহণ করেছেন। উপস্থিত সবাই একমত হন, পারিবারিক সহিংসতা প্রতিরোধে পুরুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা ও সচেতনতার মাধ্যমে তা প্রতিরোধ সম্ভব বলে মতামত দেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও পরবর্তী কর্মশালার তারিখ ঘোষণা করেন সভাপতি সাবরিন ফারুকী।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]