অস্ট্রেলিয়ায় পড়াশোনা আরও ব্যয়বহুল হচ্ছে, ভিসাসহ যে যে ফি বাড়ছে

· Prothom Alo

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন ফি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে অস্ট্রেলিয়া সরকার। একই সঙ্গে পড়াশোনা শেষে কাজের সুযোগ পাওয়ার জন্য প্রয়োজনীয় পোস্টস্টাডি ওয়ার্ক ভিসার ফি–ও বৃদ্ধি করা হয়েছে। অস্ট্রেলিয়ার ঘোষিত নতুন ফি ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। কিছু ভিসার ক্ষেত্রে ফি ২৫ শতাংশ বেড়েছে, কয়েকটি শ্রেণিতে আবার ভিসা ফি ২০০ শতাংশের বেশি বেড়েছে।

শিক্ষা খাতের প্রতিনিধিরা অভিযোগ করেছেন, এ সিদ্ধান্ত নেওয়ার আগে আন্তর্জাতিক শিক্ষা খাতের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।

Visit betsport.cv for more information.

নতুন ফি নির্ধারণ

নতুন নিয়ম অনুযায়ী, উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসার আবেদন ফি ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। তবে আসিয়ান (ASEAN) সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের জন্য এই ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০ অস্ট্রেলিয়ান ডলার।

এ ছাড়া ইংরেজি ভাষা শিক্ষা (ELICOS) কোর্সের শিক্ষার্থীদের ভিসা আবেদন ফি ২ হাজর ৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে। অন্যদিকে টেম্পোরারি গ্র্যাজুয়েট ভিসা সাবক্লাস ৪৮৫ (Subclass 485)-এর আবেদন ফি ৪ হাজার ৬০০ অস্ট্রেলিয়ান ডলার থেকে বাড়িয়ে ৫ হাজার ৭৫০ অস্ট্রেলিয়ান ডলার করা হয়েছে।

জার্মানিতে উচ্চশিক্ষা: যে তিন ধরনের শিক্ষার্থী স্বাস্থ্যবিমা থেকে পাবেন অব্যাহতি

ন্যূনতম বেতনসীমা বৃদ্ধি

শুধু ভিসা ফি–ই নয়, নিয়োগকর্তা-স্পনসরকৃত দক্ষ কর্মী ভিসার ক্ষেত্রেও ন্যূনতম বেতনসীমা বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এ ধরনের ভিসার জন্য ন্যূনতম বার্ষিক বেতন ৭৯ হাজার ৪৯৯ অস্ট্রেলিয়ান ডলার, যা আগে ছিল ৭৬ হাজার ৫১৫ অস্ট্রেলিয়ান ডলার।

আইটি স্কলারশিপ ২ লাখ টাকার, ডিগ্রি যা-ই হোক, হয়ে উঠুন আইটি প্রফেশনাল

বিশ্বের অন্যতম ব্যয়বহুল শিক্ষার্থী ভিসা

সর্বশেষ এই বৃদ্ধির ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন ফির দিক থেকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল গন্তব্যে পরিণত হয়েছে অস্ট্রেলিয়া।

বর্তমানে অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন ফি ২ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার, যেখানে যুক্তরাজ্যে প্রায় ৯৩৫, নিউজিল্যান্ডে ৭৯০, যুক্তরাষ্ট্রে ৭৭৫ এবং কানাডায় মাত্র ২৪০ অস্ট্রেলিয়ান ডলার সমপরিমাণ ফি দিতে হয়।

তথ্য অনুযায়ী, ২০২২ সালের পর থেকে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসার আবেদন ফি ২৮৫ শতাংশ বেড়েছে। একই সময়ে পোস্টস্টাডি ওয়ার্ক ভিসার ফি বেড়েছে ১৪৮ শতাংশ।

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা নীতি, আসছে যে যে পরিবর্তন

শিক্ষা খাতে উদ্বেগ

ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার (আইইএএ) প্রধান নির্বাহী ফিল হানিউড বলেন, অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলো এই সিদ্ধান্ত থেকে লাভবান হবে। তিনি আরও বলেন, ‘কোনো ধরনের পরামর্শ বা ধাপে ধাপে বাস্তবায়নের সুযোগ না দিয়েই রাতারাতি সব ধরনের ভিসা ফি বাড়ানো হয়েছে। এতে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে বাড়তি সুবিধা পাবে।’

ইনডিপেনডেন্ট হায়ার এডুকেশন অস্ট্রেলিয়া সাম্প্রতিক ভিসা ফি বৃদ্ধিতে সরকারের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। সংস্থাটির প্রধান নির্বাহী পিটার হেন্ডি বলেছেন, এই পরিবর্তনের ফলে একটি বৈশ্বিক শিক্ষা গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়ার প্রতি শিক্ষার্থীদের আকর্ষণ কমে পড়ার ঝুঁকি রয়েছে।

পড়াশোনা শেষে কাজের সুযোগে বড় পরিবর্তন আনছে নিউজিল্যান্ড

Read full story at source