৩ মাসে ৫৬ হাজার বিমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

· Prothom Alo


চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ১৫০ কোটি ৪৮ লাখ টাকার ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। গত বছরের একই সময়ের তুলনায় গার্ডিয়ান লাইফের দাবি নিষ্পত্তি বেড়েছে ১৬ দশমিক ৯৩ শতাংশ। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার ৪৬ হাজার ১৩৪টি দাবি পরিশোধ করেছিল কোম্পানিটি। গার্ডিয়ান লাইফের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) প্রকাশিত তথ্য উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমার তুলনায় দেশের সব বিমা কোম্পানির মধ্যে সর্বোচ্চ সাশ্রয় করেছে গার্ডিয়ান লাইফ।

Visit saltysenoritaaz.org for more information.

আইডিআরএর নিয়ম অনুযায়ী, এ সময়ে প্রতিষ্ঠানটির অনুমোদিত ব্যবস্থাপনা ব্যয়ের সীমা ছিল ৬৩ কোটি ৬৭ লাখ টাকা। তার বিপরীতে কোম্পানি ব্যবস্থাপনায় প্রকৃত খরচ হয়েছে মাত্র ৫০ কোটি ১ লাখ টাকা। অর্থাৎ অনুমোদিত সীমার চেয়ে ১৩ কোটি ৬৬ লাখ টাকা কম ব্যয় করেছে গার্ডিয়ান।

ব্যয় সাশ্রয়ের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি গ্রাহকসংখ্যাও বাড়িয়েছে গার্ডিয়ান লাইফ। ২০২৫ সালের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির বিমা সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিগত পলিসিধারীর সংখ্যা ছিল ১ কোটি ২৬ লাখ। ২০২৬ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৩০ লাখে।

এ বিষয়ে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, বলেন, ‘আর্থিক শৃঙ্খলা ধরে রাখার প্রকৃত তাৎপর্য তখনই তৈরি হয়, যখন পলিসিধারীরা তার সুফল পান। আমরা দায়িত্বশীলভাবে আমাদের সম্পদ ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজনের সময় গ্রাহকেরা যেন দ্রুত সেবা পান, সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করছে। একই সঙ্গে ধারাবাহিকতা ও যত্নের সঙ্গে গ্রাহকদের প্রতি আমাদের অঙ্গীকার পূরণে সহায়তা করছে।’

Read full story at source