ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করল ইসি
· Prothom Alo

আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
Visit michezonews.co.za for more information.
গতকাল বুধবারের এই চিঠিতে মাঠপর্যায়ের কার্যালয়ে আগের মতো ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই করে ইস্যু ও নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
সব উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে এই চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরসংক্রান্ত আবেদন ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম আবার চালুর জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।