ভোর হলেই জমে ওঠে মাছের ঘাট
· Prothom Alo
বরিশাল নগরের পোর্ট রোডের মৎস্য অবতরণ কেন্দ্রে ভোর হলেই নদী থেকে আসা মাছ নামানো, বেচাকেনা আর ব্যস্ততা শুরু হয়। বেড়ে যায় আড়তদার, পাইকার, শ্রমিক, ক্রেতা ও বিক্রেতাদের কর্মচাঞ্চল্য। ইলিশ, রুই, পাঙাশসহ নানা প্রজাতির মাছের সমারোহে সরগরম হয়ে ওঠে পুরো বাজার। আশেপাশের নদীতে ধরা জেলেদের মাছ বিক্রি জন্য নিয়ে আসা হয় এই অবতরণ কেন্দ্রে। নদী আর মাছকে ঘিরে গড়ে ওঠা এই কর্মযজ্ঞ বরিশালের অর্থনীতি ও নগরজীবনেরও এক গুরুত্বপূর্ণ অংশ।
Visit livefromquarantine.club for more information.
মাছ সাজিয়ে রাখা হয়েছে বিক্রির জন্য মাছ নিয়ে এক বিক্রেতা বড় আকারের চিংড়ি মাছে বরফ দেওয়া হচ্ছে সাগর ও নদীর বড় আকারের মাছ বিক্রি করা হচ্ছে চাষের রুই মাছ তেলাপিয়া, শিং, কই নিয়ে বসেছে এক বিক্রেতা বড় আকারের রুপচাঁদা মাছ কিছু বাইলা মাছ বিক্রি জন্য রাখা হয়েছে পাত্রের মধ্যে সাজানো পোয়া মাছ