টেস্টের আগের দিন ব্যথা পেলেন মুশফিক, খেলতে তৈরি লিটন
· Prothom Alo

মূল মাঠে হালকা গা গরম আর ফিল্ডিং অনুশীলনের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা গিয়েছিলেন একাডেমি মাঠে। সেখানে আলাদা তিনটি নেটে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়।
এর মধ্যেই নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের আঙুলে। ব্যথায় সঙ্গে সঙ্গেই নেটের পাশে বসে পড়েন তিনি। একটু পর নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন। সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে শুশ্রুষা চলে তাঁর।
Visit mwafrika.life for more information.
তাঁকে লম্বা সময় ব্যথায় কাতরাতেও দেখা গেছে। পরে তিনি আর ব্যাটিং করেননি। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রুষা শেষে ডানহাতের তজর্নীতেে টেপ পেঁচিয়ে ফিরে গেছেন ড্রেসিংরুমে। তাঁর ব্যথা কতটা গুরুতর, তা অবশ্য এখনও জানা যায়নি।
আঙুলে ব্যথা পেয়েছেন মুশফিক। ব্যথা পেয়ে নেট ছেড়ে বেরিয়ে আসেনঘটনাটা আজ বাংলাদেশ দলের অনুশীলনে। মুশফিক ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরই নেটে উইকেটকিপিং করেছেন লিটন দাস। সাধারণত অনুশীলনের সময় তাঁকে আলাদাভাবেই উইকেটকিপিং করতে দেখা যায়। তবে আজ তাঁকে দেখা গেছে নেটে শরিফুল ইসলামের পেছনে দাঁড়িয়ে কিপিং করতে।
‘এমন বিশৃঙ্খলা কি এই প্রথম দেখলেন’: বাংলাদেশ দলে অস্থিরতা নিয়ে ফিল সিমন্সপ্রধান কোচ ফিল সিমন্স গতকাল জানিয়েছেন, চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত। অনুশীলনে তাঁকে দেখেও তেমনই মনে হয়েছে। এর আগে তিনি গতকাল ব্যাটিংও করেছেন।
মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেন মুশফিকআগামীকাল থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট।