ঢেউয়ের সঙ্গে লড়াই, অদম্য দুই কিশোরী যেভাবে সার্ফিংয়ে

· Prothom Alo

কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের কাছে ঝিনুকের মালা বিক্রি করত কিশোরী রেনুশাহ আক্তার। এরই ফাঁকে একদিন সার্ফিং দেখতে গিয়ে এর প্রতি আগ্রহ তৈরি হয় তার। কিশোরী মাহিমা আক্তারের গল্পও কাছাকাছি। ডিম বিক্রির ফাঁকে সার্ফিং দেখত মাহিমা আক্তার। এরপর নিজেও জড়িয়ে যায় সার্ফিংয়ের সঙ্গে।

Visit freshyourfeel.org for more information.

আর্থিক সংকট ও সামাজিক বাধা পেরিয়ে এই দুই কিশোরী এগিয়ে যাচ্ছে সার্ফিংয়ে। একজন জাতীয় প্রতিযোগিতায় রানারআপও হয়েছে। দুজনের লক্ষ্য দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও ভালো করা। সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে প্রথম আলোর সঙ্গে কথা হয় দুই কিশোরীর।

২০২৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য ছিল সে। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল সপ্তম স্থান অর্জন করে। সর্বশেষ ২০২৬ সালে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় রানারআপ হয় মাহিমা।

ঝিনুকের মালা বিক্রি থেকে সার্ফিং

রেনুশাহ আক্তারের বয়স ১৫ বছর। কক্সবাজার পৌরসভার বাদশাঘোনা এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকে সে। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় রেনুশাহ। রেনুশাহর বয়স যখন সাত বছর, তখন থেকে তার বাবা পরিবার থেকে বিচ্ছিন্ন। সংসারের দায়িত্ব নিতে হয় তার গৃহিণী মাকে। এর জন্য একটি স্বল্প বেতনের চাকরি নেয় মা।

মায়ের উপার্জনের কষ্ট কমাতে ১০ বছর বয়সে সমুদ্রসৈকতে শামুক-ঝিনুক সংগ্রহ শুরু করে রেনুশাহ। সেগুলো দিয়ে বাড়িতে মালা তৈরি করে পর্যটকদের কাছে বিক্রি করত সে। একদিন খালাতো বোন মিলির সঙ্গে সৈকতে সার্ফিং দেখতে যায়। কলাতলী পয়েন্টে তখন ২০ থেকে ২৫ জন ছেলে–মেয়ে সার্ফিং শিখত। তাদের দেখে রেনুশাহরও সার্ফিং শেখার আগ্রহ তৈরি হয়।

খালাতো বোনের সহযোগিতায় সে ভর্তি হয় কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবে। ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রাশেদ আলম তাকে প্রশিক্ষণ দেন। এর পর থেকে টানা পাঁচ বছর ধরে সার্ফিং করছে রেনুশাহ।

মাহিমা আক্তার, সার্ফার।শুরুতে সৈকতে যাতায়াতের সময় অনেকে কটূক্তি করত। এ কারণে মা প্রথম দিকে বকাঝকা করতেন এবং একসময় সার্ফিং বন্ধ করে দিয়েছিলেন। পরে প্রশিক্ষক রাশেদ আলম বিষয়টি বুঝিয়ে বললে মা আর বাধা দেননি।

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে গত এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। এতে অংশ নেয় রেনুশাহ। এবার ভালো ফল করতে পারেনি। তবে ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী সে।

পড়াশোনা ও পরিবারের কাজ সামলে সপ্তাহে শুক্র ও শনিবার সৈকতে গিয়ে সার্ফিং করে রেনুশাহ। তবে আর্থিক সংকটের কারণে তার পড়াশোনাও ব্যাহত হচ্ছে। শহরের পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেনুশাহ তিন মাস ধরে স্কুলে যেতে পারছে না।

প্রশিক্ষক রাশেদ আলমের সার্ফিং ক্লাবের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয় যুক্তরাষ্ট্র থেকে অনুদানে পাওয়া কিছু সার্ফবোর্ড দিয়ে। সম্প্রতি তোলা

রেনুশাহ প্রথম আলোকে বলে, সার্ফিং শুরু করার পর অনেকেই কটূক্তি করত। বলত, সার্ফিং ছেলেদের খেলা, মেয়েদের নয়। লোনা পানিতে সার্ফিং করলে গায়ের রং কালো হয়ে যাবে, বিয়ে হবে না—এমন কথাও শুনতে হয়েছে। এসব কারণে মা প্রথম দিকে সার্ফিং বন্ধ করতে বলতেন। পরে বিষয়টি বুঝতে পেরে মা আর বাধা দেন না।

রেনুশাহর মা সাজু বেগম বলেন, মেয়ের সার্ফিং নিয়ে অনেক স্বপ্ন। তাই তিনি আর বাধা দেন না। তবে আর্থিক সংকটের কারণে মেয়ের স্বপ্ন কত দূর এগোবে, তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে। সাজু বেগম বলেন, স্বল্প বেতন থেকেই বাসাভাড়া, বিদ্যুৎ ও গ্যাস বিল এবং সংসারের খরচ মেটাতে হয় তাঁকে। সন্তানদের পড়াশোনার খরচ জোগানোও কঠিন হয়ে পড়েছে। এ কারণে রেনুশাহর স্কুলে যাওয়া বন্ধ রয়েছে।

ডিম বিক্রির ফাঁকে সার্ফিং শেখে মাহিমা

মাহিমা আক্তারের বয়স ১৬ বছর। সে একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা আবু সিদ্দিক জেলে, মা রাবেয়া বেগম গৃহিণী। চার বোন ও এক ভাইয়ের মধ্যে মাহিমা বড়। সাত বছর আগে সৈকতে ডিম বিক্রি করতে গিয়ে সার্ফিংয়ের প্রতি আগ্রহ তৈরি হয় তার। ডিম বিক্রির ফাঁকে সার্ফিং দেখতে থাকা মাহিমাকে লক্ষ করেন প্রশিক্ষক রাশেদ আলম। তাঁর উৎসাহে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সাঁতার ও সার্ফিং শেখে মাহিমা।

২০২৫ সালে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলের সদস্য ছিল সে। ওই প্রতিযোগিতায় বাংলাদেশ দল সপ্তম স্থান অর্জন করে। সর্বশেষ ২০২৬ সালে কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় রানারআপ হয় মাহিমা।

মাহিমা প্রথম আলোকে বলে, সার্ফিং এখন তার নেশায় পরিণত হয়েছে। ঢেউয়ের ওপর সার্ফবোর্ড নিয়ে চলার সময় অন্য রকম অনুভূতি হয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে সে। ভবিষ্যতে অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায়। পাশাপাশি শিশুদের সার্ফিং শেখানোর জন্য একটি স্কুল গড়ার স্বপ্নও রয়েছে তার।

মেয়েদের সার্ফিং শেখা নিয়ে সামাজিক বাধার কথাও জানায় মাহিমা। সে বলে, শুরুতে সৈকতে যাতায়াতের সময় অনেকে কটূক্তি করত। এ কারণে মা প্রথম দিকে বকাঝকা করতেন এবং একসময় সার্ফিং বন্ধ করে দিয়েছিলেন। পরে প্রশিক্ষক রাশেদ আলম বিষয়টি বুঝিয়ে বললে মা আর বাধা দেননি।

বিচ্ছিন্ন দ্বীপে ক্রিকেট শেখাচ্ছে যে একাডেমি

সীমিত সুযোগে চলছে প্রশিক্ষণ

কক্সবাজার সৈকতে বিদেশি পর্যটকেরা সার্ফিং শিখতে এলেও স্থানীয় ছেলে–মেয়েদের জন্য সুযোগ সীমিত। এমনটাই জানালেন কক্সবাজার সার্ফ গার্লস অ্যান্ড বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক রাশেদ আলম। তিনি বলেন, তাঁর ক্লাবে বর্তমানে ৩১ জন প্রশিক্ষণ নিচ্ছে। তাদের মধ্যে ১০ জন কিশোরী।

২০১৩ সালে ৪০ জন ছেলে–মেয়ে নিয়ে কক্সবাজারে সার্ফিং ক্লাব প্রতিষ্ঠা করেন রাশেদ আলম। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সার্ফিং ও লাইফগার্ড প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন। সাত বছর সেখানে কাজ করার পর ২০২৩ সালে দেশে ফিরে আবার ক্লাবের কার্যক্রম শুরু করেন।

রাশেদ আলম জানান, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে প্রশিক্ষণ নেওয়া অনেক মেয়ে বিয়ের পর সার্ফিং ছেড়ে দেয়। দেশে ফিরে নতুন করে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন তিনি। এ পর্যন্ত তাঁর ক্লাব থেকে ১০০ জনের বেশি বিদেশি সার্ফিং শিখেছেন। তাঁদের মধ্যে অন্তত ৬০ জন নারী। যুক্তরাষ্ট্র থেকে ফেরার সময় বন্ধুদের অনুদানে পাওয়া ছোট-বড় ৩০টি সার্ফবোর্ড দিয়ে এখন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সার্ফিংয়ের জন্য প্রয়োজনীয় বোর্ড দেশে তৈরি হয় না, আমদানিও সহজ নয়।

রাশেদ আলম বলেন, সার্ফিং ক্লাব বা প্রশিক্ষণকেন্দ্রের জন্য সরকারি খাসজমি বরাদ্দ নেই। ক্রিকেট ও ফুটবলের মতো সার্ফিংয়েও সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা থাকলে কক্সবাজার আন্তর্জাতিক সার্ফিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।

আর্থিক সংকটের মধ্যেও রেনুশাহ ও মাহিমার এগিয়ে যাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এই দুই কিশোরীর মতো আরও অনেকে সার্ফিংয়ে আগ্রহী। তাঁদের এগিয়ে নিতে প্রয়োজন প্রশিক্ষণের সুযোগ, সরঞ্জাম ও পৃষ্ঠপোষকতা।

Read full story at source