মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর উদ্ধার হলো হেলালের মরদেহ

· Prothom Alo

কুমিল্লার হোমনা উপজেলা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হেলাল উদ্দিন শিকদারের (৫০) মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দুর্ঘটনার চার দিন পর আজ সোমবার বেলা একটার দিকে সোনারগাঁ উপজেলার হোটকোপা এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার পুলিশ ও নারায়ণগঞ্জের ডুবুরি দল যৌথভাবে মরদেহটি উদ্ধার করে। বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার মালো এবং হেলালের ছোট ভাই দুলাল মিয়া শিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Visit raccoongame.org for more information.

নারায়ণগঞ্জে ট্রলারডুবিতে নিখোঁজ তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারটি ডুবে যায়। ঘটনার দিন হেলালের স্ত্রী শিরিনা আক্তারের (৪৫) ফুফাতো বোন রায়েসা বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার ভোরে হেলালের বড় ছেলে সজীব হোসেন (২৪), ছোট ছেলে সামিন হোসেন (৫) ও মেয়ে সামিয়া আক্তারের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।

সজীব ও সামিনের মরদেহ হোমনার শ্রীমদ্দি গ্রামের সামাজিক কবরস্থানে এবং সামিয়ার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামে তাঁর স্বামীর বাড়িতে দাফন করা হয়েছে। হেলাল উদ্দিন শিকদারের স্ত্রী শিরিনা আক্তার ও সাত বছরের মেয়ে লামিয়াসহ ট্রলারে থাকা অন্য আট যাত্রী সাঁতরে তীরে ওঠেন।

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মেঘনায় ঝড়ে ট্রলার ডুবে নারী নিহত, নিখোঁজ ৪

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, গত বৃহস্পতিবার দুপুরে হোমনার শ্রীমদ্দি গ্রাম থেকে সোনারগাঁর হাড়িয়া বৈদ্যেরপাড়া গ্রামের শাহ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন হেলালসহ ১৩ জন। ট্রলারে যাত্রীদের সঙ্গে দুটি গরু ও একটি খাসিও ছিল।

ওই দিন বেলা তিনটার দিকে সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে পৌঁছানোর পর হঠাৎ ঝোড়ো বাতাস শুরু হয়। এতে নদীতে বড় ঢেউ সৃষ্টি হলে ট্রলারে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি ডুবে যায়। কাছাকাছি থাকা আমান সিমেন্ট কোম্পানির একটি ট্রলার ঘটনাস্থলে গিয়ে আটজনকে জীবিত উদ্ধার করে। প্রায় আধা ঘণ্টা পর নদী থেকে রায়েসা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

‘এহন আমাগো মা-মেয়েরে কে খাওন দিব?’

Read full story at source