৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনা
· Prothom Alo

৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
Visit casino-promo.biz for more information.
গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে। এ ছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।
সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা ১১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পিএসসি জানিয়েছে, দৈবচয়ন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এ কারণে নিজ আসন ও কক্ষ চিহ্নিত করার জন্য পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হবে না। বিষয়টি পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনায়ও উল্লেখ রয়েছে।
আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৫১তম বিশেষ বিসিএসের এ লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাসময়ে পিএসসির ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%দেশের সরকারি হাসপাতালগুলোয় চলা তীব্র চিকিৎসক-সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে মোট পাঁচ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন ও ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন। এ পরীক্ষায় অংশ নিতে চূড়ান্তভাবে আবেদন করেছেন মোট ৪৪ হাজার ৬৩৫ জন।
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও হলের সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ন রাখার স্বার্থে পিএসসির পরীক্ষা পরিচালনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা