যুক্তরাষ্ট্রের সিআইএ ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে সাইবার হামলা

· Prothom Alo

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরে (ওডিএনআই) সাইবার হামলা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্র সিএনএনকে জানিয়েছে, হামলায় সংস্থা দুটির অতিগোপনীয় নয়, এমন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

Visit bettingx.club for more information.

একটি সূত্রের তথ্যমতে, উন্মুক্ত উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণের কাজে সংস্থা দুটি যে কম্পিউটার–ব্যবস্থা ব্যবহার করে, অনুপ্রবেশকারীরা মূলত সেটিতে আঘাত হেনেছেন।

তথ্য বেহাত হওয়ার পূর্ণাঙ্গ চিত্র এখনো স্পষ্ট নয়। তবে কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এ ঘটনায় কোনো অতিগোপনীয় তথ্যের ক্ষতি হয়নি।

ওডিএনআইয়ের একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ সক্ষমতা বা অতিগোপনীয় ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।’

দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, সাইবার হামলাটির উৎস হতে পারে চীন। তবে এর পেছনে দেশটির সরকারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিআইএ।

দুটি সূত্র জানিয়েছে, প্রাথমিক লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, সাইবার হামলাটির উৎস হতে পারে চীন। তবে এর পেছনে দেশটির সরকারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

হামলাটি ঠিক কখন ঘটেছে কিংবা সমস্যাটির সমাধান হয়েছে কি না, তা–ও তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর সিআইএসহ যুক্তরাষ্ট্রের ১৭টি গোয়েন্দা সংস্থার কার্যক্রম তদারক করে। সাম্প্রতিক বছরগুলোয় সংস্থাটি উন্মুক্ত উৎস থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যাপক বিনিয়োগ করেছে। এসব তথ্যের বড় অংশই সাধারণত অতিগোপনীয় তালিকার বাইরে থাকে।

এভাবে একের পর এক সাইবার হামলার পাশাপাশি সম্প্রতি বেশ কিছু বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়েরও মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, যদিও সেগুলোর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই। এসব বিপর্যয়ে ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ে। দৈনন্দিন জীবনের ভিত্তি হিসেবে কাজ করা প্রযুক্তির ওপর মার্কিনদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে এসব ঘটনা।

সাইবার হামলার এ খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সরকারি ও বেসরকারি খাতকে নাড়িয়ে দেওয়া একের পর এক সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ও প্রযুক্তিগত বিপর্যয়ের সর্বশেষ সংযোজন এটি।

দুটি সূত্রের মতে, সিআইএ ও ওডিএনআইয়ের এ ঘটনার সঙ্গে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) অপরাধ তথ্যভান্ডারে (ক্রিমিনাল ইনফরমেশন ডেটাবেজ) সাম্প্রতিক সাইবার হামলার কোনো যোগসূত্র নেই বলেই মনে হচ্ছে। এফবিআইয়ের ওই হামলার খবর গত শুক্রবার প্রথম প্রকাশ করে সিএনএন।

১০ বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

এভাবে একের পর এক সাইবার হামলার পাশাপাশি সম্প্রতি বেশ কিছু বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়েরও মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, যদিও সেগুলোর সঙ্গে হ্যাকিংয়ের কোনো সম্পর্ক নেই। এসব বিপর্যয়ে ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অচল হয়ে পড়ে। দৈনন্দিন জীবনের ভিত্তি হিসেবে কাজ করা প্রযুক্তির ওপর মার্কিনদের আস্থায় বড় ধাক্কা দিয়েছে এসব ঘটনা।

আমাদের গুরুত্বপূর্ণ সক্ষমতা বা অতিগোপনীয় ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

চলতি মাসের শুরুর দিকে বড় ধরনের কারিগরি ত্রুটির কারণে সারা দেশে সব উড়োজাহাজ চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। ফলে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল করতে হয়েছিল। পরে এফএএ তদন্ত করে জানায়, আরকানসাস অঙ্গরাজ্যের একটি মাত্র রাউটারের ত্রুটি থেকেই ওই বিপত্তি ঘটে।

এ ছাড়া পৃথক এক ঘটনায় মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিপর্যয় দেখা দেয়। এতে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ কর্মক্ষেত্রের নিত্যপ্রয়োজনীয় মাধ্যম ‘আউটলুক’ ই-মেইল অ্যাকাউন্ট এবং ‘টিমস’ মিটিংয়ে প্রবেশ করতে পারেননি।

এবার মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অত্যন্ত গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল, কী বলছেন কর্মকর্তারা

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় রেখেছে তিনটি ঘটনা—গোয়েন্দা সংস্থা এনএসএতে সেবা বিপর্যয় এবং এফবিআই ও সিআইএতে সাইবার অনুপ্রবেশ।

সিএনএন প্রথম জানিয়েছিল, অভ্যন্তরীণ যোগাযোগের জন্য এনএসএ যে অতিগোপনীয় নেটওয়ার্ক ব্যবহার করে, গত সপ্তাহে সেটি কয়েক দিন ধরে অচল ছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) জে ক্লেটন বলেছেন, কোনো সাইবার হামলা নয়; বরং সফটওয়্যার হালনাগাদে ত্রুটির কারণেই ওই বিপর্যয় ঘটেছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ তুলে নেওয়ার পর উড্ডয়ন করছে সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ১৪ নভেম্বর ২০২৬

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এনএসএর একটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এ বিপর্যয়ের কবলে পড়েছিল। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক গোয়েন্দা তথ্য ও সাইবার নিরাপত্তা কার্যক্রমে সহায়তা দেয় ওই স্থাপনাটি। যুক্তরাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আছে।

তবে ওই বিভ্রাটে এনএসএর সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সংগ্রহের ব্যবস্থাগুলো অক্ষত ছিল এবং শুক্রবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

এনএসএ যেসব সফটওয়্যার–সংক্রান্ত দুর্বলতা কাটানোর চেষ্টা করছিল, সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে শনাক্ত হওয়া অসংখ্য নতুন ত্রুটির এক ক্ষুদ্র অংশমাত্র।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এআইয়ের কল্যাণে সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থায় সফটওয়্যারের একের পর এক নতুন ত্রুটি (বাগ) খুঁজে পাচ্ছে। দ্রুত সেগুলো সারাতে গিয়ে তাড়াহুড়ার মধ্যে কখনো কখনো এমন কারিগরি ভুলও ঘটছে।

পুরোনো তামার তার বদলাতে গিয়েই যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়: ট্রাম্প প্রশাসন

Read full story at source